আওয়ামী লীগ সরকারে থাকলে দুর্বল, বিরোধী দলে শক্তিশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলে দুর্বল, বিরোধী দলে থাকলে শক্তিশালী। হাইব্রিড নেতাদের ঠেলায় এখন আসল নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন।’গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তিন-চতুর্থাংশ আসন পেয়েছে। এখন বেগম জিয়া মধ্যবর্তী নির্বাচন, নাকি মধ্যবর্তী রসিকতা করতে চান, সেটা বোঝা কষ্টকর।ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, কোব্বাদ আহম্মদ, আক্রামুজ্জমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।ওবায়দুল কাদের বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে কারা গ্রেনেড হামলা করেছে, সে সত্য উন্মোচন হতে শুরু হয়েছে। তার পরও আমরা সংলাপ চাই। আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন এবং হবিগঞ্জের মতো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।’