ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী এক শিক্ষকের বিচার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে তারা এ কর্মসূচি পালন করে৷
এদিকে ওই শিক্ষকের মানহানি করায় অনির্দিষ্টকালের জন্য পাঠদান-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, অনৈতিক কার্যকলাপের জন্য ওই শিক্ষকের বিচার ও পাঠদান-পরীক্ষা শুরুর দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়৷ সেখানে সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক সমিতি এক অপরাধী শিক্ষককে বাঁচানোর জন্য ছাত্রলীগের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।
গত বুধবার বহিরাগত এক নারী ও কর্মচারীসহ আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে কে বা কারা তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন।