আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয় হয়েছে। সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটিতে ১৩ জন প্রতিনিধি পদের সব কটিতে জিতেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় প্রশাসনিক ভবনের সিনেট হলে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকেরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল’ থেকে অংশ নেন। অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকদের একাংশ জোট করে ‘সম্মিলিত শিক্ষক সমাজ প্যানেল’ থেকে নির্বাচনে অংশ নেন। এর বাইরে দুজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন।
নির্বাচনের ফলে দেখা যায়, সিন্ডিকেটে ‘প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল’ থেকে ডিন ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন ২৮৫ ভোট, প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুর রশিদ ২৬১ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে গণিত বিভাগের মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ২৪৯ ভোট, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার ২৪০ ভোট, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোসা. ফাহিমা আহমেদ ১৮১ ভোট এবং প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের সৈয়দা মরিয়ম লিজা ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা পর্ষদে একই প্যানেল থেকে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, গণিত বিভাগের মোহাম্মদ ওসমান গণি ও অর্থনীতি বিভাগের মোহাম্মদ লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশনের মো. ওয়াহিদুজ্জামান, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ তারিকুল ইসলাম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. ইউসুফ হারুন নির্বাচিত হয়েছেন।
অর্থ কমিটিতে একই প্যানেল থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ নির্বাচিত হন।