আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগে নতুন রক্ত সঞ্চালন দরকার। নতুন রক্ত বলতে দূষিত নয়, বিশুদ্ধ রক্ত দরকার।’ গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ কথা বলেন।আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সভায় ওবায়দুল কাদের আরও বলেন, ‘যাঁদের ইমেজ খারাপ, তাঁদের আওয়ামী লীগের সদস্য হওয়ার দরকার নেই। আমরা ক্লিন ইমেজের লোকজনকে বঙ্গবন্ধুর সোনার ঘরে স্বাগত জানাচ্ছি। তরুণেরাই আওয়ামী লীগের প্রাণ। ১৪ বছর ফেনীতে সম্মেলন হয় না। সদস্য সংগ্রহ ও সম্মেলনের মাধ্যমে ফেনীতে একটি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।’ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ, আক্রামুজ্জমান, হাফেজ আহম্মদ, প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় ওবায়দুল কাদের ফেনীতে প্রথম সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।এদিকে ওবায়দুল কাদের নোয়াখালীতে বলেন, ‘জঙ্গিবাদীরা তলে তলে সংগঠিত হচ্ছে, বড় ধরনের আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অন্ধকার সুড়ঙ্গ আমাদের চোখ খুলে দিয়েছে যে এ রকম আরও অজানা অনেক সুড়ঙ্গ পথ আছে জঙ্গিবাদের আস্তানা হিসেবে।’গত বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলালউদ্দিন কিরণ উপস্থিত ছিলেন।