আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগের মধ্যে থাকা এসব যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসাশিক্ষকসহ শতাধিক ওলামা জাতীয়তাবাদী ওলামা দলে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। স্বাধীনতার পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে দুর্ভিক্ষ এনেছিল। তখন মানুষ দুই বেলা দুই মুঠো খাবার পর্যন্ত পায়নি। অতীতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছিল। এই সরকারও ব্যর্থ হয়েছে। বিএনপি নেতা অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। অথচ সরকার সেদিকে চোখ দিচ্ছে না।মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে মৃত্যুপুরিতে পরিণত করেছে। জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু তার কিছুই তারা পূরণ করতে পারেনি। দেশের মানুষ পানি, গ্যাস, বিদ্যুতের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার তাদের ১৫ মাসে ১৫৫ জনকে হত্যা করেছে। দলের নেতা-কর্মীরা ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত আছেন।বিশ্বস্বাস্থ্য দিবসে স্বাস্থ্য মেলাবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ও জাগো ফাউন্ডেশন রাজধানীর পাঁচটি স্থানে দিনব্যাপী স্বাস্থ্য মেলার আয়োজন করে। গত বুধবার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি নির্মলেন্দু গুণসহ বিশিষ্ট নাগরিক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মেলায় দুই হাজারের বেশি এবং অপর পাঁচটি মেলায় ছয় হাজার ব্যক্তিকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।