আওয়ামী লীগের আরেক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহে আবুল হোসেন ওরফে জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র৵াব৷ জাহাঙ্গীর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য৷
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রাম থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন৷ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ফেনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, একরামকে হত্যায় জাহাঙ্গীর জড়িত ছিল কি না, সে ব৵াপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি জানান, এর আগে এই মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়৷
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় সন্ত্রাসীরা আওয়ামী লীগের উপজেলা সভাপতি একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা৷ এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া বাকিদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত৷