আওয়ামী লীগের আয়কর বিবরণী দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ২০১০ অর্থবছরের আয়কর বিবরণী দাখিল করেছে।গতকাল বৃহস্পতিবার দলের একটি প্রতিনিধিদল সার্কেল-১-এর জাতীয় রাজস্ব বোর্ডে উপ-কর কমিশনারের কাছে সংগঠনের আয়কর বিবরণী দাখিল করেছে।প্রতিনিধিদলে ছিলেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস ও নির্বাচন কমিটির সদস্য রিয়াজুল কবীর।দলীয় সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সম্পত্তি ও আয়-ব্যয়ের হিসাব দাখিল করার বিধান অনুযায়ী নির্বাচন কমিশনে তা আগেই জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের আয়কর বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রহিত করলেও আওয়ামী লীগ স্বচ্ছ, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলার জন্য আয়কর বিবরণী দাখিল করেছে বলে উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস জানিয়েছেন।