আওয়ামী লীগের ছায়ায় বিএনএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিতর্কিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। তিনি রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে লড়ছেন টেলিভিশন প্রতীক নিয়ে।
স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতার বিষয়ে বিএনএফের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমি সর্বদলীয় প্রার্থী। আমাকে সবাই সাহায্য করছে।’ আওয়ামী লীগ বা মহাজোটের অন্য কেউ তাঁকে বিরক্ত করলে তিনি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ‘নির্বাচন বর্জনে’র হুমকিও দিয়ে থাকেন বলে দাবি করেন।
গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় যোগাযোগ করলে বিএনএফ চেয়ারম্যান এই প্রতিবেদককে বারিধারার মরিয়ম টাওয়ারে আওয়ামী লীগের এক নেতার বাসায় যেতে বলেন। পরে তিনি ওই ভবনের নিচে নেমে কথা বলেন। এ সময় বনানী ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে আসেন।
নির্বাচনের পর জামায়াতের লোকজন বিএনএফে যুক্ত হতে চাইলে কী করবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪০ বছরের নিচে যেকোনো জামায়াত-শিবির সদস্যকে তাঁর দলে গ্রহণ করা হবে।