আওয়ামী লীগের ডানা ভেঙে গেছে: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণবিক্ষোভে আওয়ামী লীগের ডানা ভেঙে গেছে, তাদের আর ওড়ার শক্তি নেই’ বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র ও সমন্বয় তরিকুল ইসলাম।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তরিকুল ইসলাম এ দাবি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়।তরিকুল বলেন, ‘ঝড় আসলে যেমন কাকের টনক নড়ে, অনেক সময় ডানা ভেঙে যায়। তেমনি গণবিক্ষোভে আওয়ামী লীগেরও ডানা ভেঙে গেছে। নৌকার মাস্তুল ডুবে যাচ্ছে। এরপর নৌকা ডুববে।’