আওয়ামী লীগের দুই পক্ষে গোলাগুলি নারী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গতকাল সোমবার রাতে রাজধানীর আদাবরের মনসুরাবাদে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী এ তথ্য জানিয়েছে।গুলিবিদ্ধ ওই নারীর নাম মাহমুদা বেগম (২৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী আবুল কাশেম রিকশাচালক।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মাহমুদা গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। সর্বশেষ প্রতিপক্ষকে শক্তি প্রদর্শনের লক্ষ্যে গতকাল কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এলাকায় এলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরেই ওই এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। রাতে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘কই, আমি তো কিছুই জানি না। আমি মন্ত্রী মহোদয়ের (জাহাঙ্গীর কবির নানক) সঙ্গে ছিলাম।’