আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীসহ তিনজনের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম, ডামুড্যায় হুমায়ুন কবির ও নড়িয়ার স্বতন্ত্র প্রার্থী
মোসলেহ উদ্দিনের মনোনয়নপত্র গত রোববার বাতিল করা হয়।
গতকাল সোমবার তাঁরা প্রার্থিতা ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আপিল করেছেন।
এ ছাড়া বিভিন্ন পৌরসভার ১০ কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন। আগামী বৃহস্পতিবার তাঁদের আপিলের শুনানি হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি পৌরসভায় ৩৬ জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত রোববার বাছাইয়ে ১৩ মেয়র প্রার্থী ও ১৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। জনতা ব্যাংকের ঋণখেলাপির অভিযোগে রফিকুলের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে না পারায় হুমায়ুন কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর পূর্ণাঙ্গ না হওয়ায় মোসলেহ উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়।
গতকাল জেলা প্রশাসকের কাছে রফিকুল ইসলাম, হুমায়ুন কবির ও মোসলেহ উদ্দিন আপিল করেন। এ ছাড়া ১০ কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন। আগামী বৃহস্পতিবার তাঁদের আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, জেলা প্রশাসক আপিলের নিষ্পত্তি করবেন।