আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গজারিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আলীকে গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সূত্র জানায়, পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসের অঙ্গপ্রতিষ্ঠান ‘গজারিয়া ফিড মিলে’ হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আবুল খায়ের মোহাম্মদ আলীসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে গজারিয়া থানায় এ মামলা করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।