আওয়ামী লীগের নেতা হত্যার ঘটনায় মামলা চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদার হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা হয়েছে। তাঁর স্ত্রী ফরিদা আক্তার শনিবার দুপুরে শরীয়তপুর সদর থানায় এই মামলা করেন।এজাহার দায়েরের আগে পুলিশ চার ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছিল। পরে এ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সদর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদারকে সন্ত্রাসীরা তাঁর কুরাশি গ্রামের নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতেই পৌরসভার পাহাড়কান্দি গ্রাম থেকে টেম্পোচালক দুলাল পাহাড়, ভ্যানচালক নুরুল ইসলাম, পালং বটতলা বাজারের ব্যবসায়ী নুর হোসেন ও সুজন পাহাড়কে পুলিশ আটক করে। মান্নানের স্ত্রীর এজাহার দায়েরের পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, নিহতের স্ত্রী একটি এজাহার দায়ের করলে তা হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।