আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নে আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে আবদুস ছাত্তার শেখ নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
তাঁর বাড়ি একই ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে। তিনি পাঁচুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর জানান, ছাত্তার স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।