আওয়ামী লীগের নেতার নির্দেশে হরিণ জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের একজন নেতার নির্দেশে একটি হরিণ জবাইয়ের পর মাংস ভাগাভাগি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গত সোমবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোলার চর কুকরিমুকরি এলাকার সংরক্ষিত বন থেকে দলছুট হয়ে একটি পুরুষ হরিণ বুড়াগৌরাঙ্গ নদী সাঁতরে চরমোন্তাজের দাঁড়ভাঙা এলাকায় পৌঁছায়। পরে এলাকার কিছু মানুষ এটিকে ধাওয়া করে পানপট্টিরঘোজা এলাকায় আটক করে। বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু শামসুদ্দিনের নির্দেশে এটিকে জবাই করা হয়। এর ৪২ কেজি মাংস ভাগাভাগি করে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার খবর পেয়ে বনবিভাগের চরমোন্তাজ সদর বিটের কর্মকর্তা মো. আকতারুজ্জামান ঘটনাস্থলে গেলে এর চামড়া তাঁকে দিয়ে দেওয়া হয়।আকতারুজ্জামান বলেন, ‘আবু শামসুদ্দিনের সহায়তায় আমি হরিণের চামড়া উদ্ধার করি। এ ব্যাপারে তদন্ত চলছে।’চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখার্জি বলেন, ‘আমি দাপ্তরিক কাজে পটুয়াখালী অবস্থান করছি। আমাদের বিট কর্মকর্তা আকতারুজ্জামান চরমোন্তাজের নয়ারচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করেছেন বলে আমাকে জানানো হয়েছে।‘লোকমুখে আমি শুনেছি, চরমোন্তাজ এলাকায় একটি দলছুট হরিণ মারা পড়েছে। এলাকার লোকজন এটিকে জবাই করেছে।’হরিণ জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আবু শামসুদ্দিন জানান, লোকজনের তাড়া খেয়ে হরিণটি মুমূর্ষু হয়ে পড়ে। এ কারণে সেটিকে জবাই করা হয়েছে।