আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগ এ ভোটের আয়োজন করে।  

আয়োজক সূত্রে জানা গেছে, পৌরসভার চাঁচকৈড় বাজারে দলীয় কার্যালয়ে ওই ভোটে রবিউল করিম (ছাতা) ও মোজাম্মেল হক (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বেলা তিনটায় ভোট গ্রহণ শুরু হয়। লম্বা লাইনে অপেক্ষা করে প্রতিনিধিরা ভোট দেন।

৬৫ জন প্রতিনিধির মধ্যে ৬১ জন ভোট দেন। এতে ৩২ ভোট পেয়ে রবিউল করিম তৃণমূলের প্রার্থী নির্বাচিত হন। মোজাম্মেল হক পেয়েছেন ২৯ ভোট।

দলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী প্রথম আলোকে বলেন, গত ২১ মার্চ বিয়াঘাট ইউনিয়ন কার্যালয়ে বর্ধিত সভা হয়েছিল।

সেখানে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি নেওয়া হলেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ভোট নেওয়া সম্ভব হয়নি। পরে শহরে ভোটের আয়োজন করা হয়।