মহাসমাবেশে পৌঁছেছেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেলা সাড়ে তিনটার দিকে মহাসমাবেশস্থলে উপস্থিত হন। তিনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আজ রোববার বেলা আড়াইটায় মহাসমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।