আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি আজ থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। আজ সোমবার কর্মসূচির প্রথম দিনে কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।অবশ্য গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে শোকের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ধরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল কর্মসূচি পালন করা হয়। আওয়ামী আইনজীবী পরিষদ কালোব্যাজ ধারণ করে। কেন্দ্রীয় আওয়ামী লীগ এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল রোববার এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সঙ্গে নিয়ে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।