আওয়ামী লীগের রূপকল্প পর্যালোচনায় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে আওয়ামী লীগের ঘোষিত রূপকল্প (ভিশন ২০১০-২১) পুনরায় পর্যালোচনা করা হবে। এ জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বর্তমান বাস্তবতায় এবং এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যেসব বক্তব্য বা প্রতিবেদন দিয়েছে, তা বিবেচনায় নিয়ে রূপকল্প পর্যালোচনা করা দরকার। পর্যালোচনা কমিটির অন্য সদস্যরা হলেন: অর্থ বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি ও পরিকল্পনা কমিশনের একজন সদস্য।