আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।আওয়ামী লীগের একাধিক সাংসদ জানিয়েছেন, বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল-৩ আসনের প্রয়াত দলীয় সাংসদ ডা. মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। এরপর সাংসদ ফজলে রাব্বী মিয়া, মহিবুর রহমান, আবদুল মান্নানসহ কয়েকজন মতিউর রহমান সম্পর্কে স্মৃতিচারণা করেন। সংসদীয় দলের বৈঠক উপস্থিত একাধিক সাংসদ জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংসদদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের অনেক কিছু বলার থাকতে পারে। তবে আজ নয়। চলতি অধিবেশন চলাকালে আরেকবার সংসদীয় দলের বৈঠক হতে পারে।’