প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৮ জুলাই সকাল সাড়ে ১০টায় সরকারি দল আওয়ামী লীগকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিটি গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে পৌঁছেছে।দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, নির্বাচন কমিশনের চিঠি দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। সাংগঠনিকভাবে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।