আওয়ামী লীগের সভা ভন্ডুল ছাত্রলীগের হামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমন্বয় কমিটির সভা ভন্ডুল করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। পরে দলীয় কার্যালয়ে তালা মেরে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। ওই সভায়ও দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র প্রদর্শন করে গালমন্দ করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দলীয় নেতা-কর্মীরা জানান, রামগঞ্জের পাঁঁচটি ইউনিয়নে দীর্ঘদিনেও আওয়ামী লীগের সমেঞ্চলন করা যায়নি। ত্বরিত সমেঞ্চলন করতে সম্প্রতি জেলা আওয়ামী লীগ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলামকে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ওই কমিটির সভা আহ্বান করেন। খবর পেয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী হঠাৎ সভাস্থলে হামলা চালান। এ সময় তাঁরা উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পরে তাঁরা দলীয় কার্যালয়ের চেয়ার ভাঙচুর করেন। জানতে চাইলে সমন্বয় কমিটির আহ্বায়ক সফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নেতারা পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের সমেঞ্চলন করতে পারেনি। ওই ইউনিয়নগুলোতে সমেঞ্চলন করতে জেলা থেকে আমাকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করে। কমিটির সভা করতে গেলে উপজেলা আওয়ামী লীগের একজন নেতার ভাড়াটিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা হট্টগোল করে সভা ভণ্ডুল করে দেন। ওই নেতার নির্দেশ মোতাবেকই ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা করে। বিষয়টি জেলা আওয়ামী লীগকে অবহিত করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান মিয়াকে ছাড়া সমন্বয় কমিটির সভা করতে চেয়েছিলেন সফিকুল ইসলাম। কিন্তু ওই সভায় তিনি ছাড়া কোনো সদস্য উপস্থিত হননি। এ নিয়ে ছাত্রলীগের সঙ্গে বাদানুবাদ হয়েছে। তবে বিষয়টি সমাধান হয়ে গেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আকন বলেন, দলীয় কার্যালয়ে চেয়ার ভাঙচুর ও হাতাহাতির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।