আওয়ামীপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের একটি প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা তাঁদের নির্বাচন থেকে কৌশলে সরিয়ে রাখার অভিযোগ এনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’—এই দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেন। ওই রাতেই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তবে নির্বাচন থেকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের কৌশলে সরিয়ে রাখার অভিযোগ এনে তাঁরা নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্লাবের ভোটকেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিভিন্ন পদে বিজয়ী শিক্ষকেরা হলেন সভাপতি মো. ইউনুছ, সহসভাপতি নিয়াজ আহম্মেদ, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল বিশ্বাস প্রমুখ।