আওয়ামীপন্থীরা ৮, বিএনপিপন্থীরা ৭ পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে জিতেছে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল। অন্যদিকে সহসভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল জয়লাভ করেছে। 

আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে সাংবাদিকদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম।
এর আগে আজ সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন চার শ ৭৬ জন। ১৫টি পদে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী শিক্ষকেরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক বশির আহমেদ নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন: অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক খালেদ হোসাইন এবং অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
অন্যদিকে বিএনপিপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে অধ্যাপক ফিরোজা হোসেন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন এবং যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন: অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক মাফরুহী সাত্তার ও অধ্যাপক মাহবুব কবির।