ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সৈয়দ আলী আকবর সভাপতি এবং এ কে এম আবু মুছা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল এ নির্বাচন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. সোহরাব উদ্দিন, আবুল হাসানাত মোল্লা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম বশীর, দপ্তর সম্পাদক মুহাম্মদ আহসানুল কবির, মহিলা সম্পাদক সুমনা আক্তার, সদস্য খোরশেদ আলম, মো. মুসলিম মিঞা, মো. দেলোয়ার হোসেন, নান্না মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মোহাম্মদ গোলাম মাওলা, শামীম আরা-১, মো. ছানোয়ার হোসেন এবং মো. জহিরুল ইসলাম। বাসস