আকরাম ও কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সাংসদ এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম। গতকাল তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ গতকাল ওই আসন থেকে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, দলের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার ও গাজীপুরের নেতা ইকবাল সিদ্দিকী।
এর আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তবে ওসমান পরিবারের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।