আকরাম হোসেন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খান (৭৮) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুমা পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দানে আকরাম হোসেন খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তাঁর গ্রামের বাড়ি নাজিরপুর উপজেলার আমতলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়। আকরাম হোসেন খানের মৃত্যুতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।