প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক আকরাম হোসেন খান সভাপতি ও সংবাদ-এর বিশেষ প্রতিনিধি কার্তিক চ্যাটার্জি সর্বসম্মতভাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১ মে জাতীয় প্রেসক্লাবে এ কমিটি গঠিত হয়।কমিটির অন্য সদস্যরা হলেন—মোয়াজ্জেম হোসেন চৌধুরী (সহসভাপতি), সলিমুল্লাহ সেলিম (যুগ্ম সম্পাদক), স্বপন দাশগুপ্ত (কোষাধ্যক্ষ)। সদস্য নির্বাচিত হয়েছেন সামসুদ্দিন আহম্মদ, মনোয়ার আহম্মদ, মৃণাল কৃষ্ণ রায়, সামসুদ্দিন আহম্মেদ, সফিকুল বাসার, সুধীর কৈবর্ত দাস, তরুণ তপন চক্রবর্তী, মফিজুল ইসলাম, আবু তাহের ও সফিকুর রহমান।কমান্ডের নেতা নির্বাচনের আগে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।