আকরাম ৪০৭৫৬; সেলিম ওসমান ৪০৫২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল চারটায়। চলছে ভোট গণনা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল চারটায়। চলছে ভোট গণনা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিকেল চারটায় শেষ হওয়া এই নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। তবে সার্বিক দিক বিবেচনায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এদিকে বন্দর উপজেলার ৮৯টি কেন্দ্রের মধ্যে ৭০টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৭৫৬ ভোট। আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান (লাঙ্গল) পেয়েছেন ৪০ হাজার ৫২৮ ভোট। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রশীদ মিঞা প্রথম আলোকে এসব তথ্য জানান।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে কেবল বন্দরের ৮৯টি কেন্দ্রে ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন। শহরের ৫২ কেন্দ্রে ভোটার এক লাখ ৪১ হাজার ৩০৯ জন। এতে বন্দরের ভোটেই নির্ধারিত হবে প্রার্থীর ভাগ্য।
আওয়ামী লীগের আলোচিত সাংসদ (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে তাঁদের আরেক ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী হন।
আওয়ামী লীগ এখানে কোনো প্রার্থী দেয়নি। এই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী হন।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ। অবশ্য এ দুজনের তেমন কোনো তত্পরতা চোখে পড়েনি।