আকরামকে বিজয়ী করতে সহায়তা করবে নাগরিক ঐক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামকে বিজয়ী করতে সর্বাত্মক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এস এম আকরামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, স্থানীয় গডফাদারদের সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিহত করে নারায়ণগঞ্জকে শান্তির জনপদে পরিণত করতে এস এম আকরামকে বিজয়ী করতে হবে৷