ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে আকরামুজ্জমান সভাপতি ও শুসেন চন্দ্র শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শহরের মিজান রোডে ফেনী ডায়াবেটিক হাসপাতাল ভবন চত্বরে সমিতির বার্ষিক সাধরণ সভায় দুই বছর মেয়াদি (২০১৭-১৮) এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। তিনি ডায়াবেটিক সমিতির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
অবশ্য সমিতির নির্বাচনে একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। এ কারণে ভোটের প্রয়োজন হয়নি।
নতুন কমিটির তিন সহসভাপতি হলেন আবদুর রহমান, আবদুল মোতালেব ও মীর হোসেন ভূঁঞা। দুই যুগ্ম সম্পাদক হলেন খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর। কোষাধ্যক্ষ হয়েছেন আবদুল আউয়াল, যুগ্ম কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী। কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আবু তাহের, আবুল কাশেম, হারুন-উর-রশিদ মজুমদার, চঞ্চল দে সরকার, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, জহিরুল আলম, ফরিদ আহম্মদ ভূঁঞা, বাহার উদ্দিন, মজিবুর রহমান ভূঁঞা, মোসলেহ উদ্দিন হাজারী, খুরশিদ আলম, শুকদেব নাথ, সামী-উল-হক ও সাহাব উদ্দিন আহমেদ সিকদার।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। সভা শুরুর আগে সাংসদ নিজাম হাজারীর বাবা মরহুম জয়নাল আবদীন ও মা দেল আফরোজ বেগমের নামে হাসপাতালে সিসিইউ ওয়ার্ডের উদ্বোধন করা হয়।