প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন ছাত্রী আঁখি আক্তারের (আকলিমা) হার্টের দুটি ভালভই প্রায় নষ্ট। তাঁর স্বামী সামান্য বেতনের চাকরি করেন। এই দম্পতির রয়েছে চার মাস বয়সের একটি ফুটফুটে কন্যাসন্তান। আঁখি বর্তমানে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন। আঁখির দরিদ্র পরিবারের পক্ষে তাঁর চিকিত্সার ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তাঁর পরিবার সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—সঞ্চয়ী হিসাব নম্বর-৮৫৩৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।