প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের (৩২) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদ চকিয়া গ্রামে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি