আকামা পরিবর্তনের সুযোগ দিল সৌদিআরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ কয়েক বছর পর অবশেষে সৌদি সরকার বাংলাদেশের নাগরিকদের আকামা পরিবর্তনের সুযোগ দিল। 

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শনিবার চাঁদপুর সার্কিট হাউসে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার এখন বাংলাদেশের নাগরিকদেরও আকামা পরিবর্তনের সুযোগ দিয়েছে। এ জন্য তিন মাসের সময় দিয়েছেন দেশটির রাজা। গত শুক্রবার রাতে আমরা বিষয়টি জানতে পারি।’

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘সৌদি আরবে আমাদের বিপুলসংখ্যক নাগরিক কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তাঁদের আকামা ট্রান্সফার-সংক্রান্ত সমস্যা ছিল, তা নিরসনের চেষ্টা চালিয়ে আসছিলাম। ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের রাজার সথে এ বিষয়ে কথা হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বশেষ ৪ ও ৫ মে তিনি সৌদিআরব সফর করেন। এ সময় সেখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ অন্যদের সাথে বৈঠক করেন।

গতকালের বৈঠকে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি সরকার তাদের জানিয়ে দিয়েছে এখন থেকে বাংলাদেশিরাও আকামা পরিবর্তনের সুযোগ পাবেন। একই সঙ্গে যারা অবৈধভাবে বসবাস করছেন, তাদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তবে আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হবে।