আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে টহল দিচ্ছে দেশটির সেনা হেলিকপ্টার। ছবিটি ২৯ আগস্ট তোলা। সম্প্রতি রাখাইন রাজ্যে সেনা ও পুলিশের নির্যাতনের মুখে সেখানকার রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশের দিকে ছুটছে। এরই মধ্যে বাংলাদেশে হাজারো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ছবি: এএফপি

আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের সেনাবাহিনীর হেলিকপ্টার ঢুকে পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এ জন্য মিয়ানমারকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ শুক্রবার এই প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমার দূতাবাসে ডিপ্লোমেটিক নোট পাঠিয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়।

গত ২৭ ও ২৮ আগস্ট এবং আজ মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে। আজ সকালেই এ ঘটনা তিনবার ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়, এভাবে আকাশসীমা লঙ্ঘন প্রতিবেশীসুলভ আচরণের বিরোধী এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মিয়ানমারকে সহায়তা করে আসছে, তখন সার্বভৌমত্বের লঙ্ঘন দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।