আকাশের নিচে ক্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালবৈশাখীতে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দরজা, জানালা ও বেঞ্চ। এ কারণে শ্রেণিকক্ষের অভাবে আট দিন ধরে মাঠে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৭ সালে বড়াইগ্রাম পৌর শহরে স্থাপিত স্কুলটিতে বর্তমানে ৮১৪ জন শিক্ষার্থী আছে। ৪ এপ্রিলের ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় ২২৫ জন শিক্ষার্থীর পাঠদান চলছে মাঠে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘তিনটি শ্রেণিকক্ষ মেরামত করতে কমপক্ষে দেড় লাখ টাকা লাগবে। বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।’ইউএনও রুহুল আমিন বলেন, প্রতিষ্ঠানের প্রধান লিখিতভাবে আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।