আকিকুন্নেছা আহমদের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট লেখিকা এবং চল্লিশের দশকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আকিকুন্নেছা আহমদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন।
এ উপলক্ষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করতে তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
আকিকুন্নেছা আহমদ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবীদ মরহুম আবুল মনসুর আহমদের স্ত্রী এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মওলানা আহমদ আলী আকালুভির মেয়ে। মরহুমার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘আধুনিক স্ত্রী’ ও ‘আধুনিক স্বামী’। বিজ্ঞপ্তি।