আকিকুন্নেছা আহমদের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ জুন, শুক্রবার বিশিষ্ট লেখিকা ও চল্লিশের দশকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আকিকুন্নেছা আহমদের ৩৪তম মৃত্যুবার্ষিকী। তিনি এই উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদের স্ত্রী এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মাওলানা আহমদ আলী আকালুভির মেয়ে। মরহুমার গুরুত্বপূর্ণ সাহিত্য রচনাবলির মধ্যে রয়েছে আধুনিক স্ত্রী ও আধুনিক স্বামী। তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।