আকিকুন্নেছা আহমদের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট লেখিকা এবং চল্লিশের দশকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আকিকুন্নেছা আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে মরহুমার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে। মরহুমা উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদের স্ত্রী এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মওলানা আহমদ আলী আকালুভির মেয়ে। বিজ্ঞপ্তি।