প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুকুমপুর এবং খাগাটিতে আকিজ গ্রুপের নতুন প্রকল্প আকিজ সিরামিক (টেবিলসামগ্রী) ও আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের ভিত্তিপ্রস্তর সম্প্রতি স্থাপন করা হয়েছে। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দীনের সহধর্মিণী মনোয়ারা বেগম নতুন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাছিরউদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন, পরিচালক শেখ জামিলউদ্দীন, শেখ জসিমউদ্দীন, শেখ শামিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।