আকিজ টেক্সটাইলকে সম্মাননা দেবে পেট্রোবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডকে বিশেষ সম্মাননা প্রদানের জন্য মনোনীত করেছে পেট্রোবাংলা।আকিজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান দেশের চলমান জ্বালানি-সংকট মোকাবিলায় নানাভাবে জ্বালানি সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর স্বীকৃতি হিসেবে পেট্রোবাংলা এই বিশেষ সম্মানার জন্য আকিজ টেক্সটাইল মিলসকে মনোনীত করেছে। আকিজ গ্রুপ দেশের জ্বালানি-সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তি।