আকিজ সিমেন্টের কারখানা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইস্পাহানী বাজার এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কারখানা সম্প্রতি পরিদর্শন করেছেন বিভিন্ন গণমাধ্যমের বাণিজ্যবিষয়ক সাংবাদিকেরা।
পরিদর্শনকালে কোম্পানির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার পেয়ার আহমেদ তাঁদের কারখানায় উৎপাদিত সিমেন্টের গুণগত মান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) এ এস এম অনিকেত সেলিম ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাজী ফজলে রাব্বী ওসমানী।