আকিজ সিরামিকসের ‘এ নাইট টু রিজুভেনেট’ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিকস লিমিটেড আয়োজিত ‘এ নাইট টু রিজুভেনেট’ নামের একটি বিশেষ অনুষ্ঠান গত সোমবার রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।আকিজ সিরামিকসের সব বিজনেস অ্যাসোসিয়েটকে নিয়ে এটি অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক পর্যালোচনা ছাড়াও কোম্পানির নতুন ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড ভয়েস ও নতুন ব্র্যান্ড ক্যাম্পেইনের উদ্বোধন করা ছিল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। অনুষ্ঠানে ‘প্রমিজ অব পারফেকশন’ এই পজিশনিং স্টেটম্যান্টের সঙ্গে কোম্পানির নতুন লোগোর উন্মোচন করা হয়।আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেখ বশির উদ্দিন তাঁর বক্তব্যে আকিজ সিরামিকস লিমিটেডের পণ্যের গুণগত মান, উদ্ভাবনী উৎপাদন কৌশলসহ বিভিন্ন বিষয়ে কোম্পানির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। অনুষ্ঠানে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু হাসান তালুকদার ও এইচআর অ্যান্ড অ্যাডমিনের পরিচালক বদরুদ্দোজা চৌধুরী বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্বে বিজনেস অ্যাসোসিয়েটদের প্রশ্নের উত্তর দেন মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম জিয়াউল ইসলাম।আকিজ সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড ইনচার্জ আসগর আলী নতুন লোগো ও ব্র্যান্ড প্রমিজ উদ্বোধনের অংশ অনুষ্ঠানে উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।