আক্কাছ আলীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মোহাম্মদপুর উপজেলার চালমিয়া গ্রামের ভ্যানচালক আক্কাছ আলী মোল্লা ক্যানসারে আক্রান্ত। তিনি রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারে তাঁর মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর সম্পদ বলতে শুধু বসতভিটাটুকুই। চিকিৎসকেরা বলেছেন, কেমোথেরাপি দিলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এ জন্য চার থেকে সাড়ে চার লাখ টাকা প্রয়োজন। এ টাকা জোগাড় করা আক্কাছ আলীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৬৪৭৩, বাংলাদেশ কৃষি ব্যাংক, নাগড়া বাজার শাখা, মাগুরা। মোবাইল ফোন: ০১৯২০২৩৪৭৮১।