আক্কেলপুর আ.লীগের সম্মেলন ১৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ১১ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শীর্ষ দুটি পদে একাধিক পদপ্রত্যাশী থাকায় পদগুলোতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, এবার দলের শীর্ষ দুটি পদে একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। তাঁরা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি মোকছেদ আলী মাস্টার, মোকছেদ আলী, হাফিজার রহমান ও সাদেকুর রহমান। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, আনোয়ারুল ইসলাম, রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান অবসর চৌধুরী ও আতিকুর রহমান।