বকেয়া বিল না দেওয়ায় জয়পুরহাটের আক্কেলপুরে পৌর সদরের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎসংযোগ গত বৃহস্পতিবার বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পার্শ্ব সংযোগ দেওয়ার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন পৌর সদরের এই অভিযান পরিচালনা করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিল পরিশোধের আগাম ঘোষণা না দিয়েই তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জমিলা সু স্টোরের মালিক হজরত আলী বলেন, ‘ গ্রাহকদের বকেয়া বিল পরিশোধের নির্ধারিত সময় েঁবধে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা উচিত ছিল। ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন থাকায় আমরা অসুবিধায় পড়েছি।’পবিসের আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নুরুল ইসলাম সরকার জানান, বকেয়া বিল আদায়ে সমিতির লোকজন গ্রাহকদের তাগাদা দিয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে পৌর সদরে মাইকিং করা হয়নি।