আক্কেলপুরে আ.লীগের সাত নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত দলের তৃণমূলের জরুরি সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সহসভাপতি হাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, উপপ্রচার সম্পাদক আশরাফুজ্জামান মিলন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদিম ও সদস্য সেলিম মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে।
মোকছেদ আলী মাস্টার বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাধারণ সম্পাদক গঠনতন্ত্রবহির্ভূত অসাংগঠনিকভাবে গায়ের জোরে একটি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দলকে বিভক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি স্বপন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদাসহ দলটির পাঁচটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।
সংবাদ সমেঞ্চলনে গোলাম মাহফুজ চৌধুরী বলেন, গত ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কয়েকজন নেতা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। তাঁরা বিএনপি-জামায়াতের পক্ষে নির্বাচন করেন। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সহসভাপতি হাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, উপপ্রচার সম্পাদক আশরাফুজ্জামান মিলন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদিম ও সদস্য সেলিম মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় নেতাদের এমন কর্মকাণ্ড দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী। তাই দলের তৃণমূলের জরুরি সভায় সর্বসমঞ্চতিক্রমে তাঁদের নিজেদের পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত কার্যকর ও অনুমোদনের জন্য জেলা কমিটিতে পাঠানো হবে।