আক্কেলপুরে আহত ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে একটি সড়কে ডাকাতির সময় পুলিশের গুলিতে মো. রাজু (৩৮) নামের এক ডাকাত আহত হন। গতকাল বুধবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাজু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজস গ্রামের মাতব্বর আলীর ছেলে। এ ঘটনায় গতকাল পুলিশ থানায় একটি মামলা করে। গুলিবিদ্ধ রাজুসহ অজ্ঞাত ১০-১২ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। রাজুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আক্কেলপুর-গোপিনাথপুর সড়কে ভিকনী সেতু এলাকায় ডাকাতেরা গাছ ফেলে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় পুলিশের এটি টহল দল সেখানে গেলে ডাকাতেরা পালায়। এ সময় পুলিশের গুলিতে একজন ডাকাত গুলিবিদ্ধ হয়। তখন তাকে আর পাওয়া যায়নি। গতকাল সকালে উপজেলার রোয়াইড় গ্রামের একটি খড়ের গাদায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়।