আক্কেলপুরে জুয়া খেলার দায়ে ১০ জনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জুয়া খেলার অপরাধে গতকাল বৃহস্পতিবার ১০ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে একদল পুলিশ উপজেলার চিয়ারি গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। সেখানে জুয়া খেলার সময় হাতেনাতে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন নয় ব্যক্তিকে এক মাস করে ও বাড়ির মালিক আবুল কালামকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।