আক্কেলপুরে ট্রলির চাপায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে আখ বহনকারী ট্রলির চাপায় মতিউর রহমান নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফকন্নিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রলিচালককে আটক করেছে।
নিহত মতিউর রহমানের (৭০) বাড়ি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে। আটক হওয়া ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে মতিউর রহমান ফকন্নিরহাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আক্কেলপুর-জামালগঞ্জ সড়ক দিয়ে আসা আখ বহনকারী একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান।